ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার প্রস্তাবে বিএনপির ‘না’
ডুয়া ডেস্ক: ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ায় তারা যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত অন্যান্য দল ও সংগঠনকেও যুক্ত করতে চায়।
বিএনপির স্থায়ী কমিটির ১৭ এপ্রিলের সভায় এই উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ১৯ এপ্রিল দলটি ১২-দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক করেছে। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি শুধু তাদের আন্দোলনের শরিক নয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করবে।
তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনা হবে কি না, তা এখনো নির্ধারিত নয়। বিএনপির এক নেতা জানান, এই দুই দলের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
এদিকে ১৬ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি স্পষ্ট করেন, প্রধান উপদেষ্টার প্রস্তাবে তারা সন্তুষ্ট নন। বিএনপির লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন নিশ্চিত করা।
এই উদ্যোগের মাধ্যমে বিএনপি সরকারকে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী