ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলছে ভারত
ডুয়া ডেস্ক: প্রায় ১৫ বছর পর ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মো. জসীম উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তারা অবগত। একইসঙ্গে তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরও ভারতের নজরে রয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।
ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আগেও একাধিকবার ব্যাখ্যা করা হয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে চায়। ভারত সবসময় একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের পাশে থাকতে চায়।
এছাড়া তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের জন্য ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের বিষয়ে তিনি বলেন, এর পেছনে কিছু প্রতিবেশী দেশের ঘটনা রয়েছে। তবে তিনি সেই ঘটনার বিস্তারিত কিছু উল্লেখ করেননি। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী কিছু ঘটনা খতিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের