ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হাসপাতালে নেওয়া হলো বিল ক্লিনটনকে
ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনাসিএনএনকে জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকালে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
ক্লিনটনেরশারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। কারণ- এখানে (হাসপাতালে) তিনি ভালোই আছেন এবং খুবই চমৎকার সেবা পাচ্ছেন। এ জন্যও সেবাদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান।
প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।
সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।
সূত্র: সিএনএন ও বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ