ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চীনের বাজার হারাচ্ছে মার্কিন সংস্থা বোয়িং
ডুয়া ডেস্ক : মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন করে উড়োজাহাজ না কেনার সিদ্ধান্ত নিয়েছে চীন। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চীনের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পাল্টাপাল্টি শুল্কারোপের উত্তেজনা।
ব্লুমবার্গ জানায়, চীন সরকার দেশটির এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে, বোয়িংয়ের কাছ থেকে আর কোনো বিমান কেনা যাবে না। একইসাথে বোয়িং নির্মিত যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রীর ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে চীনের বাজারে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বোয়িং। এর ফলে লাভবান হতে পারে বোয়িংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ফরাসি উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস কিংবা চীনা প্রতিষ্ঠানগুলো।
এর আগে, চীনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে বোয়িংয়ের কাছ থেকে ১৭৯টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছিল। তবে নতুন নির্দেশনার ফলে সেই পরিকল্পনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল