ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যে মুসলিম দেশ পাচ্ছে ইইউ থেকে ভিসা-মুক্ত সুবিধা
ডুয়া ডেস্ক : মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে শিগগিরই ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই পদক্ষেপের মাধ্যমে সৌদি নাগরিকরা শেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
বুধবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এআরওয়াই নিউজ জানিয়েছে, ইইউতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড সম্প্রতি জানিয়েছেন, এই সিদ্ধান্তকে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি এটি কার্যকর হয়, সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
এই সিদ্ধান্ত ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানের নাগরিকদের জন্য ভিসা নিয়ম সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে, যা দিয়ে তারা একাধিকবার স্বল্পমেয়াদী ইউরোপ ভ্রমণ করতে পারবেন।
এই পদক্ষেপটি সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পের সঙ্গে যুক্ত, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতি বহুমুখীকরণ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। এর অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন ও আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে।
অন্যদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) একটি একক ভিসার পরিকল্পনা করছে, যার মাধ্যমে একটি ভিসা ব্যবহার করে একাধিক জিসিসি সদস্য দেশ সফর করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে বিশ্ব পর্যটন, অর্থনৈতিক বিনিময় এবং কৌশলগত সহযোগিতায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের