ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প
ডুয়া ডেস্ক: আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে বুধবার (১৬ এপ্রিল) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল বাঘলান শহর থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে। প্রাথমিকভাবে EMSC এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ হিসেবে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে ৫.৬ জানায়।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির ইতিহাসে একাধিক ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে। গত তিন দশকে ভূমিকম্পজনিত কারণে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।
১৯৯১ সালে হিন্দুকুশ অঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাণ হারান ৮৪৮ জন। পরে ১৯৯৭ সালে ইরানের খোরাসান প্রদেশের কায়েন শহরে ৭.২ মাত্রার ভূমিকম্পে দুই দেশে নিহত হন ১ হাজার ৫০০ জনের বেশি এবং ধ্বংস হয় ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি।
১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে তাখার প্রদেশে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে প্রাণ হারান প্রায় ৪ হাজার মানুষ, যার মধ্যে শুধু আফগানিস্তানেই মারা যান প্রায় ২ হাজার ৩০০ জন।
এখন পর্যন্ত হিন্দুকুশের এই সাম্প্রতিক ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য না মিললেও আফগানিস্তানের জন্য এটি আবারও একটি সতর্কবার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ