ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ই'সরায়েলি হা'মলায় ফিলিস্তিনি শিল্পী নিহ'ত
ডুয়া ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ জাউরুব। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
গাজার নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন খালেদ। ২০১৫ সালে শিশুদের অধিকারবিষয়ক একটি সশস্ত্র সংঘাত নিয়ে চিত্রাঙ্কনের জন্য তিনি 'আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস' পুরস্কারে ভূষিত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পশ্চিমাঞ্চলে স্যান্ড বিচ রিসোর্টের কাছে পরিবারের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানলে তিনি নিহত হন।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের খুজা'আ এলাকায় ইসরায়েলি বাহিনীর এক হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের স্থানীয় ইউরোপীয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাফাহ উপকূলে এক জেলে ইসরায়েলি গুলিতে আহত হয়েছেন। একইসঙ্গে রাফার উত্তরাঞ্চলে আরও কয়েকটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা জানায়, পশ্চিম তীরে আল-ইয়ামুন শহর থেকে দুজন, সেবাস্তিয়া শহর থেকে আরও দুজন, নাবলুসের আসকার আল-জাদিদ শরণার্থী শিবির থেকে একজন এবং বেইত জালা শহর থেকে আরেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।
এদিকে ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পাওয়া নয়জন ফিলিস্তিনি বন্দী সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)