ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা, দেখে নিন সূচি
ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছে। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
প্রোটিয়া নারী দল ২ মে বাংলাদেশে পৌঁছাবে। সফরের ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৬ মে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ মে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিশ্রামের পর ১৪ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, কক্সবাজারের অ্যাকাডেমি মাঠে। বাকি দুটি ম্যাচ হবে ১৬ ও ১৮ মে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
এই সফরকে কেন্দ্র করে দুই দলই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সফরের সূচি:
ওয়ানডে
৬ মে প্রথম ওয়ানডে
৮ মে দ্বিতীয় ওয়ানডে
১১ মে তৃতীয় ওয়ানডে
টি-টোয়েন্টি:
১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত