ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
গা’জায় একটি গমের দানাও প্রবেশ করবে না: ই’সরায়েলি মন্ত্রী
ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজায় নৃশংস হামলা ও গণহত্যার পাশাপাশি খাদ্যশস্য ঢুকতেও বাঁধা দিচ্ছে দখলদার ইসরায়েল। দেশটির বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী বিক্ষোভ চলছে, তখন গাজা উপত্যকায় কোনো খাবার প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ। এর মধ্য দিয়ে সেখানে মানবিক সহায়তার পথও এখন বন্ধ হয়ে গেল।
আজ সোমবার (০৭ এপ্রিল) ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেন, ‘এক দানা গমও এই অঞ্চলে প্রবেশ করবে না।’
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে না। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞার সম্ভাবনার মুখে ইসরায়েল মানবিক সহায়তার প্রবেশে সম্মতি দিয়েছে।
ইসরায়েলি দৈনিক ম্যাস মার্কেট সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা বলছে, “হামাসকে সাহায্য না দিয়ে জনগণের কাছে সাহায্য বিতরণের জন্য একটি পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে সেনাবাহিনী।”
কিন্তু পরে এই প্রতিবেদনকে ভুল বলে আখ্যা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, “আজ সকালে মানবিক সাহায্যের ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে কাজ করছে ... ইসরায়েল হামাসকে কোনো সাহায্য দেবে না।”
এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ এই প্রতিবেদনটি খারিজ করে দিয়ে বলেছেন, ‘একটি গমের দানাও এই অঞ্চলে প্রবেশ করবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট