ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি সিনেমা রিমেক করতে চায় দক্ষিণী ইন্ডাস্ট্রি
ডুয়া ডেস্ক: এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে। প্রেক্ষাগৃহেও ‘জংলি’র অধিকাংশ শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে।
এমন অবস্থায় আরও একটা সুখবর পাওয়া গেলো। জংলি সিনেমার রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
তিনি জানান, "দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস ‘জংলি’ সিনেমাটির রিমেক স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।"
শুধু তাই নয়, এই প্রযোজক আরও জানিয়েছেন যে চলতি সপ্তাহের মধ্যেই চুক্তির যাবতীয় কাজ শেষ হয়ে যাবে।
জাহিদ হাসান অভি বলেন, "আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রডাকশন হাউসের কর্তৃপক্ষ ‘জংলি’র রাফ কাট দেখেছে। তাই তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে।"
তিনি আরও বলেন, "এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই প্রডাকশন হাউস থেকে শুরু করে বিস্তারিত তথ্য দিতে পারব।"
ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’ সিনেমাটি একটি মানবিক গল্প নিয়ে তৈরি হয়েছে যা সব বয়সের দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। এম. রাহিমের পরিচালনায় এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান এবং এর গানগুলোর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি