ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চলতি বছর ৬ দেশের সঙ্গে সিরিজ খেলবে টাইগাররা
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট টিম (পুরুষ) চলতি বছর ব্যস্ত সময় পার করতে চলেছে। এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তাদের ব্যস্ততা। এরপর নভেম্বের পর্যন্ত প্রতি মাসে কোনো না কোনো সিরিজে অংশগ্রহণ করবে টাইগাররা।
এপ্রিল মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ হবে, যেখানে ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। মে মাসে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কার সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছেড়ে যাবে টাইগাররা। জুলাই মাসে পাকিস্তান তাদের ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে, যেখানে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অগাস্টে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি-
এপ্রিল: বাংলাদেশ–জিম্বাবুয়ে (২ টেস্ট, হোম সিরিজ)
মে: বাংলাদেশ–পাকিস্তান (৫ টি-টোয়েন্টি, অ্যাওয়ে সিরিজ)
জুন: বাংলাদেশ–শ্রীলঙ্কা (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি, অ্যাওয়ে সিরিজ)
জুলাই: বাংলাদেশ–পাকিস্তান (৩ টি-টোয়েন্টি, হোম সিরিজ)
অগাস্ট: বাংলাদেশ–ভারত (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি, হোম সিরিজ)
অক্টোবর: বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি, হোম সিরিজ)
নভেম্বর: বাংলাদেশ–আয়ারল্যান্ড (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি, হোম সিরিজ)
২০২৫ একটি উত্তেজনাপূর্ণ বছর হতে চলেছে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য। যেখানে বিভিন্ন দলদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে