ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
মার্কিন যুদ্ধজাহাজে সফল অভিযান ইয়েমেনের
ডুয়া ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, তারা উত্তর লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, এটি যুক্তরাষ্ট্রের ৩৬টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে, যা ইয়েমেনের সানা, সা'দা এবং অন্যান্য অঞ্চলে চালানো হয়েছিল।
ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, ‘আল্লাহর অনুগ্রহে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়েছে’। তারা আরও জানিয়েছে, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একত্রে মার্কিন যুদ্ধজাহাজের ওপর এই নজিরবিহীন হামলা চালিয়েছে।
এছাড়া ইয়েমেনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে লোহিত সাগর অঞ্চলে শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় চলমান হামলা ও অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ হয়।
আরেকটি সংবাদে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, ইয়েমেনি বাহিনী যুক্তরাষ্ট্রের MQ-9 Reaper ড্রোনটি ভূপাতিত করেছে। ড্রোনটি আল হুদাইদা প্রদেশের আকাশে ধ্বংস করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া:
এদিকে এই হামলার পর মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইয়েমেনি কর্তৃপক্ষ দাবি করেছে যে, মার্কিন যুদ্ধবিমান সা'দা প্রদেশে হামলা চালানোর পর বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।
এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ