ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ট্রেন দুর্ঘটনায় চাকরির শেষ দিনে প্রাণ হারালেন চালক
ডুয়া নিউজ : ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেন দুটির চালক দুজনই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের বরাতে এই তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজনের নাম গঙ্গেশ্বর মাল এবং অপরজনের নাম অম্বুজ মাহাতো।
জানা গেছে, গঙ্গেশ্বর মাল ছিলেন একজন অভিজ্ঞ মালগাড়ি চালক। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। বুধবার থেকে তিনি অবসর নেবেন। চাকরি থেকে অবসর নেয়ার আগে, তিনি ট্রেন চালানোর শেষ দিনেই মর্মান্তিক মৃত্যু হয়। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।
সূত্রের খবর অনুযায়ী, গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরে মালগাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লা বোঝাই একটি মালগাড়ি ফরাক্কার এনটিপিসির দিকে যাচ্ছিল। এ সময় ঝাড়খণ্ডের লুপলাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুটিতেই আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় গঙ্গেশ্বর মাল এবং অম্বুজ মাহাতো নামে আরেক চালক প্রাণ হারান।
গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, "সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হল না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা।"
নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, "সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটা দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃ্ত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। এরপরই ঝাড়খণ্ডের দিকে রওনা দেন আমার ভাই ও আমার স্বামী। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।"
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, "দুটি ডিজেল ইঞ্জিনযুক্ত এনটিপিসির একটি মালবাহী ট্রেন ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিল যাতে অন্য একটি ট্রেন চলে যেতে পারে। কিন্তু ভুলবশত আরেকটি মালবাহী ট্রেন ঠিক একই লাইনে চলে আসে, এতে মালবাহী দুটি ট্রেনের চালক নিহত হয়েছেন।"
ওই কর্মকর্তা আরও বলেন, "মালগাড়ির দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লুপ লাইনে কীভাবে গেল ট্রেনটি সেটা খতিয়ে দেখা হচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল