ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, পুড়িয়ে মারার চেষ্টা
ডুয়া নিউজ: রাশিয়ার রাজধানী মস্কোর এফএসবি সদর দফতরের কাছাকাছি একটি বিলাসবহুল লিমুজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহরের একটি গাড়ি বলে জানা গেছে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ মার্চ) মস্কোর লুবিয়াঙ্কার কাছে অবস্থিত এফএসবি সদর দফতরের পাশে একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের লোকজন দ্রুত এসে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পরে গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায়, যা পরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলো এটি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করছে।
গাড়িটি "অরাস সেনাট লিমুজিন", যার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই বিস্ফোরণের ফলে পুতিনকে হত্যার চেষ্টার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ