ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ব্রুনাই
ডুয়া নিউজ : চলতি বছর ঈদুল ফিতরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আগামী ৩১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া।
আগামীকাল রবিবার (৩০ মার্চ) খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটি জানিয়েছে, আগামী ৩১ মার্চ সোমবার ঈদ উদযাপিত হবে। এর ফলে, এ বছর মালয়েশিয়া ৩০টি রোজা পালন করবে।
দেশটির আশা, আগামীকাল রোববার (৩০ মার্চ) সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এছাড়া ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। আগামী সোমবার দেশটি ঈদ উদযাপন করা হবে। সোমবার ঈদ হলে ব্রুনাইয়ের মুসলিমরা ২৯টি রোজা পালন করবেন, কারণ দেশটিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ।
‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়ে দিয়েছে ব্রুনাই। রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত