ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প; কেমন আছেন বাংলাদেশিরা!
ডুয়া নিউজ : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রতিবেশি দেশ মিয়ানমারে। ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার।
ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া বহু আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিক নিরাপদে আছেন।
এর আগে স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারে ভূমিকম্পের পর জান্তা সরকার বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জান্তা সরকারের একটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মানবিক সহায়তা প্রদান এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এর পরে শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু ভবন, সেতু, সড়ক এবং মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশ কিছু উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন। ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রেল চলাচল স্থগিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে