ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দুই হাজার ভারতীয় ভিসা আবেদন বাতিলের কারণ
ডুয়া নিউজ: ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতিকালে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির প্রায় দুই হাজার নাগরিকের ভিসা আবেদন বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের বিরুদ্ধে স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করার অভিযোগ রয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, কিছু ব্যক্তি বা গ্রুপ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা আবেদন করেছে, যা প্রক্রিয়ার নিয়মবহির্ভূত। এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাদের আবেদন বাতিল করা হয়েছে।
দূতাবাসের কর্মকর্তারা আরও বলেন, যারা সময়সূচী নীতি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভিসা জালিয়াতির বিরুদ্ধে এ পদক্ষেপের বিষয়টিতে দূতাবাস একটি সতর্কবার্তা জারি করেছে, যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কার্যকলাপে জড়িত হতে না পারে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে বি১ এবং বি২ ভিসা আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি বেড়েছে। মার্কিন দূতাবাস জানায়, ভারতীয় নাগরিকদের ভিসা নবায়নের কার্যক্রমে আরও বেশি অপেক্ষা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন থেকে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত দুই মাসে অভিবাসী ভিসা জালিয়াতি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে কয়েক শ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশ ২৭ ফেব্রুয়ারি এই ভিসা ও পাসপোর্ট জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অনেক এজেন্ট রয়েছেন, যারা আবেদনকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল।
এ ঘটনায় ভারতের ন্যাশনাল ক্রিমিনাল কোড (IPC) এর ৩১৮, ৩৩৬ ও ৩৪০ ধারার অধীনে মামলা করা হয়েছে এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারায়ও মামলায় উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ