ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য আটক কেন্দ্র তৈরির ঘোষণা ভারতের
সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের জন্য মুম্বাইয়ে একটি ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়। তাই এই ডিটেনশন সেন্টারটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক মানুষ মাদকের মামলা, অবৈধ প্রবেশসহ বাংলাদেশি অভিবাসীদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিদেশি নাগরিক, যাদের আমাদের কারাগারে রাখা যায় না। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়।’
তিনি আরও জানান, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এই ডিটেনশন ক্যাম্প নির্মাণের জন্য জমি দিয়েছিল, তবে সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই বিএমসি'র কাছে অন্য জমির জন্য অনুরোধ করা হয়েছে, যাতে মুম্বাইয়ে একটি ভাল ডিটেনশন সেন্টার তৈরি করা সম্ভব হয়।
এর আগে, থানা পুলিশ শুক্রবার জানিয়েছে যে, তাদের মানব পাচারবিরোধী সেল এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। দম্পতির নাম সবুজ সানোয়ার শেখ এবং বিশতি সবুজ শেখ। তারা অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। এছাড়া এই দম্পতিকে আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও মামলা হয়েছে কারণ তিনি জানার পরেও তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ