ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
রাতে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’ থাকবে সারা দেশ
ডুয়া ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের জন্য ব্ল্যাক আউট (অন্ধকার) পালিত হবে। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে গুরুত্বপূর্ণ এবং জরুরি স্থাপনাগুলি এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের রাত ছিল এক ইতিহাসে বিরল এবং ভয়াবহ রাত। ওই রাতে পাকিস্তানি বাহিনী চালায় মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা। ঢাকার শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। এত বছর পরও সেই ভীতিকর রাতটি আজও জাতির মনে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করে।
‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চে পরিকল্পিত গণহত্যা চালিয়ে বাঙালির স্বাধীনতা আন্দোলন দমন করতে চেয়েছিল। এটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের নির্দেশে পরিচালিত, ১৯৭০ সালের নভেম্বরে সংঘটিত ‘অপারেশন ব্লিটজ’-এর পরবর্তী সামরিক আক্রমণ।
পাকিস্তানি সামরিক বাহিনীর এই অভিযান ছিল স্বাধীনতাকামী বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বড় বড় শহর দখল করার এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে।
এ দিবসের স্মরণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকাসহ সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী পৃথিবীর বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি গভীর শোকের সঙ্গে সেই কালরাতে নিহত সকল শহীদকে স্মরণ করি। এই নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি