ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রতিদিন এক হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে ট্রাম্প প্রশাসন
ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা একটি বিতর্কিত কর্মসূচির আওতায় প্রতিদিন এক হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এই বিশেষ ভিসাগুলো ৫ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ব্যক্তিদের জন্য নাগরিকত্ব পাওয়ার সরাসরি সুযোগ সৃষ্টি করে।
ফেব্রুয়ারি মাসে অনুমোদিত এই উদ্যোগটি বিদ্যমান ইবি-৫ বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক অল-ইন পডকাস্টে এক বক্তব্যে জানান, বিশ্বব্যাপী প্রায় ৩৭ মিলিয়ন সম্ভাব্য ক্রেতা রয়েছেন, আর প্রশাসনের লক্ষ্য হলো এই কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ভিসা বিক্রি করা।
লুটনিক বলেন, ‘বিশ্বে এমন ৩৭ মিলিয়ন মানুষ রয়েছেন, যারা এই গোল্ড কার্ড ভিসা কিনতে সক্ষম। প্রেসিডেন্টের বিশ্বাস, আমরা অন্তত ১০ লাখ বিক্রি করতে পারব।’
তিনি আরও বলেন, ‘বিলিয়নেয়ার বিনিয়োগকারী জন পলসন এই প্রকল্প তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আর ইলন মাস্ক সফ্টওয়্যার অবকাঠামো উন্নয়নে সহায়তা করছেন।’
যদিও এই উদ্যোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য রাজস্বের প্রতিশ্রুতি দেয়, তবে এটি আমেরিকান নাগরিকত্বের এত উচ্চ মূল্য বহন করা উচিত কিনা তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সমালোচকরা দাবি করছেন যে এই নীতি একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা তৈরি করবে, যেখানে ধনী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে, অন্যদিকে প্রশাসন অননুমোদিত অভিবাসীদের অপসারণের প্রচেষ্টা জোরদার করছে।
এমনকি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকার পরও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গোল্ড কার্ড ভিসার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না এবং এটি তার বৃহত্তর অভিবাসন কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ