ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্র-হামাসের সম্মতিতে যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাব’
ডুয়া নিউজ: মিশর গাজার যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাবটি সমর্থন করেছে যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
বার্তা সংস্থা রয়টার্স এবং জেরুজালেম পোস্ট সোমবার জানিয়েছে, নতুন পরিকল্পনায় উল্লেখিত হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে।
মিশরের প্রস্তাবের মধ্যে একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সকল বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রাখে।
এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গ্যারান্টি প্রদানে রাজি হয়েছে বলেও জানান মিশরীয় কর্তৃপক্ষ।
এদিকে, মিশরের নতুন এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও হামাস ইতিবাচক মনোভাব দেখানো সত্ত্বেও ইসরাইল এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
হামাস অভিযোগ করেছে, ইসরাইল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করেছে। কিন্তু তারা আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে।
মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। তবে ইসরাইলের সিদ্ধান্তই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, মিশরে চলমান আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলার কারণে দুই সাংবাদিকসহ আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৩৪ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ