ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান’
ডুয়া ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কেউ ইরানে আক্রমণ করার সাহস পাবে না।
সোমবার (২৪ মার্চ) তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমি নিশ্চিত, কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি জানে। সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণসহ আমরা সকল ক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত।"
আব্বাস আরাগচি আরও উল্লেখ করেন, "আমি আবারও বলছি, কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত।" তিনি বলেন, "এটি আমাদের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতি। যতদিন পর্যন্ত মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে, ততদিন সরাসরি আলোচনা হবে না। তবে পরোক্ষ চ্যানেল খোলা থাকবে এবং ইরান তার বার্তা পৌঁছাতে পরোক্ষভাবে যোগাযোগ করবে।"
তিনি জোর দিয়ে বলেন, "আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আমরা কখনোই এর সঙ্গে আপস করব না।" এছাড়া বর্তমান মার্কিন নীতি, অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)