ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ডুয়া ডেস্ক : আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের সরকারের তিনটি সূত্রের বরাতে জানায়, এ বৈঠকটি হচ্ছে না।
তবে দ্বিপক্ষীয় এই বৈঠক আয়োজনের বিষয়ে নতুন তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের সম্ভাবনা নাকচ না করে তিনি জানিয়েছেন, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।
শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর এ কথা জানান। খবর পিটিআইয়ের
সংসদীয় কমিটিকে তিনি বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে।’
এর আগে ওই বৈঠকটির আয়োজনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল। গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানিয়েছিল, তাদের এ বৈঠকটি ‘সম্ভবত’ হচ্ছে না।
প্রসঙ্গত, আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার (২০ মার্চ) জানিয়েছিলেন, ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। এটি হলে প্রথমবারের মতো ইউনূস ও মোদি একই বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল