ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশির প্রবেশ প্রত্যাখ্যান, বিমানবন্দরে আটক
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেরপিএস) ৫১ বাংলাদেশিকে আটক করেছে। সংস্থাটি জানায়, আটককৃতরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়। শুক্রবার এক বিবৃতিতে একেরপিএস জানায়, টার্মিনাল-১ এ ৬৭ বিদেশির ওপর তল্লাশি চালানো হয়, যার মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিল। পরে তাদের তদন্তের জন্য অপারেশন অফিসে নেওয়া হয়।
পরীক্ষায় দেখা যায়, তারা ভুয়া হোটেল বুকিং ডকুমেন্ট ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করেছিল। একেরপিএস আরও জানায়, এই ৫১ জন ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩ এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব ব্যক্তির কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেননি। কয়েকজন স্বীকার করেছেন, তারা মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন।
এই ৫১ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে পাঠানো হবে বলে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান