ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আমরা ব্যবসা ও বিনিয়োগকে সহজীকরণ করতে চাই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা ব্যবসা ও বিনিয়োগকে সহজীকরণ করতে চাই। বিগত ৩ বছর অর্থনীতি স্থবির ছিল, বিনিয়োগ তেমন আসেনি। আমাদের দেশে প্রতিবছর ২০ লাখ লোক কর্মে প্রবেশ করে, তাই এই দেশকে আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি (বিনিয়োগবান্ধব) করতে চাই। আগামী সময়ে আপনারা এর সুফল দেখতে পাবেন।” তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ আরও বাড়ানোর জোরালো আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। তবে বাণিজ্য সচল রাখতে তিনি নন-ট্যারিফ বাধাগুলো অপসারণে মন্ত্রীর সহযোগিতা চান। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধিদলে স্পেন, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি