ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এবার ঈদ উদযাপন নিয়ে ঘটতে পারে চমকপ্রদ ঘটনা
এ বছর ঈদ উদযাপন নিয়ে চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। প্রায় বছর বাংলাদেশে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের একদিন পর ঈদ উদযাপিত হয়। এ বছর ব্যতিক্রমী ঘটনা ঘটবে: অনেক দেশে বাংলাদেশের সাথে ঈদ উদযাপিত হবে।
১৪৪৬ হিজরির শাওয়াল মাসের জ্যোতির্বৈজ্ঞানিক নবচন্দ্রের ক্ষণ ২৯ মার্চ শনিবার গ্রিনিচ সময় সকাল ১০:৫৭ ঘটিকা। তাহলে কোথায় কখন চাঁদ দেখা যেতে পারে, দেখে নেওয়া যাক।
বাংলাদেশ: শাওয়াল মাসের জ্যোতির্বৈজ্ঞানিক নবচন্দ্রের ক্ষণে ঢাকার সময় বিকেল ০৪:৫৭। অর্থাৎ ২৯ মার্চ ঢাকার সূর্যাস্তে নবচন্দ্রের বয়স মাত্র ১ ঘন্টা ১৬ মিনিট। এ চাঁদ খালি চোখে তো বটেই, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ ৩০ মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন সেটির বয়স ২৫ ঘন্টা ১৬ মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। চাঁদ কমিটির সদস্যগণ আশাকরি ২৫ ঘন্টা বয়সী চাঁদ না দেখার ভুল করবেন না। অর্থাৎ বাংলাদেশে ২৯ রোযা হবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরব: ২৯ মার্চ সৌদি আরবে ২৯ রোযা। মাক্কায় সূর্যাস্তে চাঁদের বয়স ৪ ঘন্টা ৩৮ মিনিট। এ চাঁদ কোনভাবেই খালি চোখে দেখা যাবে না; এমনকি সাধারণ টেলিস্কোপেও দেখা যাবে না। কিন্তু সৌদি মারসাদগুলো শক্তিশালি টেলিস্কোপে সজ্জিত থাকে। ফলে এমন সম্ভাবনা প্রবল যে, ২৯ মার্চ চাঁদ দেখার ঘোষণা আসবে, এবং ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
উপসাগরীয় দেশগুলো: এগুলো সাধারণত সৌদিকে অনুসরণ করে। কিন্তু ওমান করবে না। তাদের ঈদ হবে বাংলাদেশের সাথে ৩১ মার্চ। তবে ওমানে ৩০ রোযা হবে।
আফ্রিকা: মিসরে সৌদির দিনে ঈদ হতে পারে। তাদের নীতি হল সূর্যাস্তের আগে চাঁদের জন্ম হওয়া, চাঁদ দেখা শর্ত নয়; তাই মিশরে ৩০ মার্চ ঈদ হতে পারে। কিন্তু মিশরের অনেক পশ্চিমের দেশ মরক্কো ঈদ করবে বাংলাদেশের সাথে ৩১ মার্চ। ওদের অবশ্য ৩০ রোযা পূর্ণ হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া: এ বছর ইন্দোনেশিয়া বাংলাদেশের একদিন আগে রোযা শুরু করেছিল। মালয়েশিয়া করেছিল বাংলাদেশের সাথে। কিন্তু দু’টো দেশেই ঈদ হবে বাংলাদেশের সাথে। কারণ ২৯ মার্চ যখন জাকার্তায় সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স মাত্র ২ মিনিট, আর কুয়ালা লামপুরে যখন সূর্যাস্ত হবে তখন চাঁদের বয়স ২৫ মিনিট। এ চাঁদ কোনভাবেই দেখা যাবে না। তাই দেশ দুটো ৩১ মার্চ ঈদ উদযাপন করবে।
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে যা জানা গেল
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল