ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঢেউ, উদ্বেগে নাগরিকরা
ডুয়া নিউজ : মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যা নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোতে নাগরিকত্ব বাতিলের ঘটনা সাধারণত বিরল এবং আদালতের স্পষ্ট রায়ের ভিত্তিতে সীমিত সংখ্যক অভিযুক্তের ক্ষেত্রে ঘটত।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় স্বার্থে ও আইনি কাঠামোর মধ্যে থেকেই নাগরিকত্ব পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এটি রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
গত ডিসেম্বরে কুয়েতের আইনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। যাতে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা বিস্তৃত করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি নৈতিক অবক্ষয়, অসততা, বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত হন, এমনকি দেশটির আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনা করলেও তার নাগরিকত্ব বাতিল করা সম্ভব।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি দেশের নাগরিকত্বের বৈধতা সম্পর্কিত মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের একটি তালিকা প্রকাশিত হচ্ছে। এই তালিকা প্রকাশের পর উদ্বিগ্ন কুয়েতি নাগরিকরা গভীর মনোযোগের সাথে এটিকে পর্যবেক্ষণ করছেন, যাতে তাদের নিজেদের বা পরিবার নির্মাণে কোনো সদস্যের নাম অন্তর্ভুক্ত না হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে, চলতি মাসের ৬ তারিখে একদিনেই অন্তত ৪৬৪ জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন। এদের মধ্যে ১২ জনকে 'অবৈধভাবে' দ্বৈত নাগরিকত্ব ধারণের অভিযোগে এবং বাকি ৪৫১ জনকে 'জালিয়াতি ও প্রতারণার' অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কুয়েতে নাগরিকত্ব বাতিলের এই ব্যাপক হারে ঘটনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির নাগরিক ও মানবাধিকার সংস্থাগুলো এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যদি বৈধ নাগরিকদেরও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে এটি একটি ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস