ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এবার ২৯ নাকি ৩০ রোজা; যা জানা গেল
ডুয়া ডেস্ক : চলতি বছর রোজা হতে পারে ৩০টি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা জানিয়েছেন, আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে হিসেবে এবার রোজা ৩০টি পূর্ণ হতে পারে। এর ফলে আরব দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ (সোমবার)।
গালফ নিউজের প্রতিবেদন বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে আগামী ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
তারা আরও জানিয়েছে, বিশ্বের কোথাও না কোথাও পরদিন রবিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে। কারণ সেসব স্থানে চাঁদ দেখার ক্ষেত্রে চিরায়ত পদ্ধতি ব্যবহার করা হয়।
উল্লেখ্য, ২৯ মার্চ শনিবার দুপুরে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া সহ পশ্চিম আরব বিশ্বের কিছু অঞ্চলে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা ঘটনা। যা খালি চোখে দেখা যায়। এটি একটি নিশ্চিত প্রমাণ হিসেবে কাজ করে যে ওই সময় বা তার পরবর্তী সময়ে অর্ধচন্দ্র দেখা যাবে না।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, 'এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে সেই দিন চাঁদ দেখা গেছে বলে দাবি করা যৌক্তিক হবে না। এই ধরনের দাবি স্পষ্টতই ভুল হবে। কারণ এটি জ্যোতির্বিদ্যার বাস্তবতার বিরোধিতা করে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ