ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান
হঠাৎ কল সেন্টারে ঢুকে পড়ল জনতা! মালামাল লুট
ডুয়া ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে একটি কল সেন্টারে সরকারি তদন্ত সংস্থার অভিযানের সময় হঠাৎ সেখানে স্থানীয় জনতা ঢুকে পড়ে। এ সময় তারা ভেতরে প্রবেশ করে যে যা পেয়েছে তাই লুট করে নিয়ে গেছে।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন যে, পবিত্র রমজান মাসে এ ধরনের আচরণ একেবারেই অনুচিত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ-১১ তে অবস্থিত চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে অভিযান চালায়। এই দোকানের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া কল সেন্টার পরিচালনা করে আসছিল। যার কোনো বৈধতা নেই। ওই সময় দোকানে ঢুকে পড়ে জনতা। লুট করে নিয়ে যায় সব।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে বয়স্ক—সবাই যা পেয়েছেন তা নিয়ে দোকান থেকে বেরিয়ে এসেছেন। তারা ল্যাপটপ, মনিটর, ডেস্কটপ, কিবোর্ড, এক্সটেনশনসহ বিভিন্ন জিনিস লুট করেন। দোকানে কিছুই অবশিষ্ট রাখেননি। কেউ কেউ ফার্নিচারও নিয়ে গেছেন, আর কারও হাতে দেখা গেছে থালা-বাসন ও চামচ।
এই ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করে একজন লিখেছেন, “ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা; পবিত্র রমজান মাসে আসবাবপত্র ও কাটলারিসহ শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ চুরি হয়েছে।” এদিকে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযানে দোকানটির সঙ্গে যুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিকসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে এরই মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ