ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভারতে বাংলাদেশিরা ভুয়া পাসপোর্ট বানাচ্ছে, দাবি দ্য ওয়ালের
ডুয়া ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতায় ১০০টির বেশি ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে। এসব পাসপোর্ট যারা বানিয়েছেন তাদের বেশিরভাগ বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। যদিও এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, 'কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে ১২০টির মালিক বাংলাদেশি নাগরিক।'
পত্রিকাটির দাবি, ‘কলকাতার লাগোয়া এলাকা থেকে একটি চক্র ভুয়া পাসপোর্ট বানানোর কাজ করে। জাল নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন, সব কিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর।’
ওয়ালের প্রতিবেদনে বলা হয়, 'এই চক্রের সঙ্গে যোগাযোগ করেই একাধিক বাংলাদেশি জাল পাসপোর্ট বানিয়েছেন। তবে তারা যোগাযোগ ঠিক কার সঙ্গে করেছিলেন, কত টাকা লেগেছিল, পাসপোর্ট পেলেন কীভাবে, সেইসব তথ্য এখনও হাতে আসেনি পুলিশের। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির সন্দেহ, ভুয়া পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে।'
প্রতিবেদনে আরও বলা হয়, 'প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চক্রটি প্রাক্তন পুলিশের সঙ্গে মিলিত হয়ে কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করেছে। প্রাক্তন পুলিশ কর্মী ছাড়াও পুলিশের আরও অনেকে এই চক্রে জড়িত। সবার মাঝেই অর্থ লেনদেন হয়েছে। সেই লেনদেনের পরিমাণ কত, সেই টাকা কতজন পেয়েছেন, তা জানতেই তৎপর ইডি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ