ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ
ডুয়া ডেস্ক : ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম এবং আরবদের বিরুদ্ধে বৈষম্য ও হামলা রেকর্ড সংখ্যক বেড়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব বিদ্বেষ বিষয়ক ৮ হাজার ৬৫৮টি অভিযোগ দায়ের করা হয়। যা এর আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম ও আরবদের ওপর হামলা ও বৈষম্য।
মুসলিমদের অধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে,১৯৯৬ সাল থেকে সংস্থাটি বিদ্বেষমূলক অভিযোগের তথ্য সংরক্ষণ শুরু করে। গত বছর তাদের রেকর্ড অনুযায়ী বিদ্বেষমূলক অভিযোগের সংখ্যা ছিল সর্বোচ্চ।
এর মধ্যে ১৫.৪ শতাংশ অভিযোগ ছিল কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়া সংক্রান্ত। অভিবাসন ও আশ্রয়সংক্রান্ত অভিযোগের হার ছিল ১৪.৮ শতাংশ, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অভিযোগ ৯.৮ শতাংশ, আর ৭.৫ শতাংশ অভিযোগ ছিল ঘৃণাসূচক আচরণের বিরুদ্ধে।
সিএআইআর বলেছে, ‘টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার গণহত্যা যুক্তরাষ্ট্রে ব্যাপক ইসলাম বিদ্বেষ নিয়ে এসেছে।’
১৮ মাস আগে এক ব্যক্তি ছয় বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করেছিল। গত মাসে তাকে ঘৃণামূলক অপরাধ সংঘটনের জন্য দায়ী করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী আরেকটি আলোচিত ঘটনা হলো টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা। এছাড়া ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুইজনকে গুলি করার ঘটনা আলোড়ন তৈরি করেছিল। হামলাকারী তাদের ফিলিস্তিনি ভাবলেও ওই দুইজন মূলত ইসরায়েলি ছিলেন।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ