ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভিসা বাতিলে নতুন পদ্ধতি শুরু করেছে যুক্তরাষ্ট্রে
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে। দেশটি ভিসা বাতিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেসব শিক্ষার্থীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হবেন, তাদের ভিসা বাতিল করা হবে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন ব্যক্তিদের ভিসা বাতিল করবে। যারা হামাসের সমর্থক বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত হবে।
ফক্স নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, এক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি হামাস সমর্থক হিসেবে চিহ্নিত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তবে এ বিষয়ে তারা সরাসরি কোন মন্তব্য করেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 'জিরো টলারেন্স' নীতি কার্যকর করা হয়েছে। তিনি সতর্ক করেছেন, আইন ভঙ্গকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ