ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
সাংবাদিকদের সামনে কাঁদলেন কানাডার প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক: মাত্র কয়েকদিনের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর মেয়াদ শেষ হতে চলেছে। গত জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং আগামী ৯ মার্চ লিবারেল পার্টির নতুন নেতা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এই সময়ের মধ্যেই বৃহস্পতিবার নিজের ১০ বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রুডো আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখে পানি এসে যায়।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার ওপর শুল্ক বাড়ানোর হুমকি ছিল। প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল কানাডা এবং মেক্সিকোর ওপর যা পরবর্তীতে কিছুটা শিথিল করা হয়। ট্রুডো এসব প্রসঙ্গে বলতে গিয়ে জানান, তিনি সবসময় কানাডার স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন এবং নিজের সিদ্ধান্তে দেশকে সবচেয়ে আগে রেখেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, ট্রুডো কানাডার শিশু যত্ন নীতির প্রসঙ্গ তুলেন, যার আওতায় দৈনিক ১০ ডলার করে শিশুসেবা খরচের সুবিধা দেওয়া হয়। এসব কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কানাডিয়ান জনগণের প্রতি তার অনুরাগ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর কিছু পণ্যের ওপর শুল্ক শিথিল করেছেন এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
তথ্য : ডেইলি মেইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ