ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আবাসিক এলাকায় পড়লো সেনা মহড়ার ৮ বোমা, অতঃপর
ডুয়া ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক মহড়ার সময় যুদ্ধবিমান থেকে আটটি বোমা আবাসিক এলাকায় পড়ে। ৫ মার্চ বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনী জানিয়েছে লাইভ ফায়ার মিলিটারি ড্রিলের সময় একটি কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে আটটি এমকে ৮২ বোমা অস্বাভাবিকভাবে রিলিজ হয়ে বেসামরিক এলাকায় পড়ে। এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এর জন্য বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে।
এটি সিউলের উত্তর-পূর্বে ৪০ কিলোমিটার দূরে পোচেনে ঘটেছে যা উত্তর কোরিয়ার সীমান্তের কাছে অবস্থিত। জাতীয় অগ্নি সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় একটি গ্রামে বোমা পড়ে। যার ফলে বেশ কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে লাইভ ফায়ার ড্রিল করবে। যা আগামী সপ্তাহে দুই দেশের বার্ষিক সেনা মহড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হবে। তবে বোমার ঘটনায় মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ