ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২
ডুয়া ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহবিরোধী অভিযানের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ফিলিপাইনের বিমানবাহিনী বুধবার এই তথ্য জানিয়েছে।
তবে দুর্ঘটনাটি কখন ঘটেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামরিক কর্মকর্তাদের মতে, ৪ মার্চ মধ্যরাতের পরপরই বুকিডন প্রদেশে অভিযানে থাকা অন্যান্য বিমানের সঙ্গে এফএ-৫০ যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বিমানবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
বুধবার দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পর্বতমালায় জেট ফাইটারটির ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানেই দুই পাইলটের মরদেহ পাওয়া যায়। বিমানবাহিনীর মুখপাত্র কনসুয়েলো ক্যাস্টিলো এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ জানাতে তদন্ত চলছে।
কাস্টিলো আরও বলেন, দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ যুদ্ধবিমান গ্রাউন্ডেড করা হয়েছে। তিনি জানান, তাদের উদ্দেশ্য হলো বিরোধীদের শক্তি দ্রুত ধ্বংস করে দেশের কার্যক্রম অল্প সময়ের জন্যও ব্যাহত না করতে।
২০১৪ সালে ফিলিপাইন দক্ষিণ কোরিয়া থেকে ১২টি এফএ-৫০ যুদ্ধবিমান কিনেছিল। এটি তাদের সামরিক আধুনিকীকরণ কর্মসূচির অংশ ছিল, যার লক্ষ্য অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক সীমান্ত রক্ষার সক্ষমতা বৃদ্ধি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ