ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র’
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড ‘দখল’ করবে—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।
এ বিষয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদন প্রকাশ করেছে।
ট্রাম্প কংগ্রেসে তার ভাষণে বলেন, ‘জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা এটি দখল করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছি তবে বিশ্বের নিরাপত্তার জন্য এটি আমাদের প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমরা এটি একসময় অর্জন করতে যাচ্ছি।’
গ্রিনল্যান্ডের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আপনার ভবিষ্যত নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। যদি আপনারা চান আমরা আপনাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে প্রস্তুত।’
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এসব কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয়।
তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই এই দ্বীপ বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ডেনিশ সরকার এখনও গ্রিনল্যান্ডের উপর তাদের সার্বভৌমত্ব দাবি করে আসছে।
এদিকে জানুয়ারিতে করা এক জরিপে দেখা যায়, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ