ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শক্তিশালী ভূমিকম্প ভানুয়াতুতে
ডুয়া নিউজ : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থার আল জাজিরা এ খবর জানিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।
তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ