ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় রিপোর্টে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারি ড্রোন পরিচালনা করছে বলে দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এদিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তুরস্কের তৈরি টিবি-টু বায়রাক্টার ড্রোন ব্যবহার করছে এবং ভারতীয় সীমান্তের কাছে এগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এএনআই-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায় তারা এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোর ওপর নজরদারি করছে। গত কয়েক মাস ধরে এসব ড্রোনকে নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতে দেখা গেছে এবং এগুলি বাংলাদেশের নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে। এর ফলে ভারত তাদের সীমান্তে রাডারসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে।
টিবি-টু ড্রোন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম সাফল্য। এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলা চালাতে সক্ষম। এটি একটি ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক দিয়ে সজ্জিত, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এটি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। ড্রোনটি ১৮,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং সর্বোচ্চ ২৫,০০০ ফুট পর্যন্ত উড়তে পারে। এটি ৩০০ কিলোমিটার পর্যন্ত পরিচালনা করা যায় এবং ২৭ ঘণ্টা তিন মিনিট পর্যন্ত উড়তে সক্ষম।
এছাড়া ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে এবং তার রিয়েল-টাইম ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে একাধিক ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ