ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছিল গুলির ভয়, তবুও আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়
ডুয়া ডেস্ক: ইসরায়েলি বাহিনীর আরোপিত কঠোর বিধিনিষেধ ও ব্যবস্থার মধ্যেও ফিলিস্তিনিরা পবিত্র রমজান মাসের প্রথম রাতে আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছে। শুক্রবার রাতে জামায়াতে নামাজ আদায়ের পর শনিবার তারা রমজানের প্রথম রোজা পালন করছেন। সাফা প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি ও ভয় দেখানোর পাশাপাশি তাদের অবমাননাকর তল্লাশি চালাচ্ছে এবং মসজিদে নামাজ পড়তে আসা শত শত মানুষকে বাধা দিচ্ছে। বিশেষত ৫৫ বছরের কম বয়সী পুরুষ, ৫০ বছরের কম বয়সী নারী এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার পর ইসরায়েলি বাহিনী আরও কঠোর হয়ে উঠেছে। তারা বহু মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি।
ইসরায়েল আগেই ঘোষণা করেছে, রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হবে। যার ফলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের ব্যবস্থাও কঠোর হবে। গত বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও সাধারণ নিরাপত্তা বিধিনিষেধ বলবৎ থাকবে।
গত বছর গাজার যুদ্ধের সময়ে ইসরায়েল পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের জন্য আল-আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই বছর শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে পবিত্র রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কিছু শিথিলতা প্রত্যাশিত ছিল। কিন্তু ডেভিড মেনসার সতর্ক করে দিয়ে বলেছেন, সহিংসতা বা উসকানির কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ