ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আফগানদের ব্যাটিংয়ে জয় হাতছাড়া, আক্ষেপ লিটনের
স্পোর্টস ডেস্ক: আবুধাবির তীব্র গরমের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আফগান ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স ও উইকেটের অবস্থা নিয়ে কথা বলেছেন লিটন দাস।
ম্যাচ জিততে না পারার হতাশা জানিয়ে লিটন বলেন, ‘অবশ্যই, আমরা ম্যাচ জিততে চাই। কিন্তু ক্রিকেট এভাবেই চলে। আফগানিস্তান খুব ভালো খেলেছে। উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হলেও তাদের চার ও পাঁচ নম্বর ব্যাটার যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’
নিজের ব্যাটিং নিয়েও আক্ষেপ রয়েছে লিটনের। প্রথম ইনিংসে বড় রান করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের ভুল কাটিয়ে ওঠার চেষ্টা করেন এই ব্যাটার।
লিটন বলেন, ‘উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। প্রথম ইনিংসে আমি সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। কারণ, প্রতিদিন বড় ইনিংস খেলার মতো সুযোগ আসে না। প্রথম ইনিংসেও সেই সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি।’
আবুধাবির প্রতিকূল আবহাওয়ায় ব্যাটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে লিটন জানান, প্রচণ্ড গরমেও মনোযোগ ধরে রাখা এবং নিজের শক্তি বুঝে তা কাজে লাগানো ছিল তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘গরমের মধ্যে কন্ডিশন বেশ কঠিন ছিল। আমি মনোযোগ ধরে রেখেছি এবং নিজের শক্তি সঞ্চয় করে খেলেছি। উইকেট কিছুটা ফ্ল্যাট ছিল। নেটে ভালো অনুশীলন করেছি। কয়েকটি রান করার পর আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান