ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যে কারণে হেরে গেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখালেও ফিল্ডিংয়ের দুর্বলতায় আবুধাবি টেস্টে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনে বোলিংয়ে প্রত্যাশিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারেননি, বলেও আনতে পারেননি কাঙ্ক্ষিত টার্ন।
এরপরও ম্যাচ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ ঘণ্টার চাপ সামলাতে ব্যর্থ হন ক্রিকেটাররা। পরপর দুটি রানআউটের সুযোগ নষ্ট করার পাশাপাশি হাসান মাহমুদের বলে সহজ ক্যাচও নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা। এসব ভুলেই হাতছাড়া হয় জয়ের সম্ভাবনা।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর আরও ২০ ওভার খেলা হয়। ওই সময় রানআউট করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এমনকি জয় নিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিল বাংলাদেশের।
আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টের পঞ্চম দিনে অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছেন আফগান ব্যাটাররা। উইকেটের পরিস্থিতি যেমনই হোক, টেস্টের শেষ দিন পুরোটা ব্যাটিং করে ম্যাচ ড্র করা কঠিন চ্যালেঞ্জ। এশিয়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলে টেস্ট ড্র করার তালিকায় আফগানিস্তানের এই ম্যাচের অবস্থান তৃতীয়। দলটি খেলেছে ১৪২ ওভার।
ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২৪০ রানে। এতে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।
ফলে জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এত বড় লক্ষ্য তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড গড়ত দলটি। তবে শেষ পর্যন্ত জয় না পাওয়ায় সেই রেকর্ড গড়া হয়নি আফগানদের।
রেকর্ড গড়া না হলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কা দৃঢ়তার সঙ্গে এড়িয়ে যায় আফগানিস্তান। ওপেনার সাদেকুল্লাহ অটল করেন ১১১ রানের সেঞ্চুরি, রহমত শাহের ব্যাট থেকে আসে ৫১ রানের ফিফটি এবং কায়েস আহমেদ অপরাজিত থাকেন ৪৯ রানে। এমন লড়াইয়ের পর ম্যাচ ড্র করতে পেরে আল্লাহর সন্তুষ্টি প্রকাশে সিজদা দেন আফগান ক্রিকেটাররা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত