ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আবারও নেপালে আকস্মিক বন্যা
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী বন্যার কয়েক মাসের ব্যবধানেই আবারও আকস্মিক বন্যার কবলে পড়েছে নেপালের মধ্যাঞ্চল। এতে ঘরবাড়ি ভেসে গেছে এবং অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে শনিবার (১১ অক্টোবর) ভূমিধসের কারণে বুধি গণ্ডকি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর জেরেই ওই এলাকায় বন্যা দেখা দেয়।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বন্যাকবলিত এলাকা থেকে ৯ জন বিদেশি নাগরিকসহ অন্তত ৮২ জনকে উদ্ধার করা হয়েছে।
বন্যার পানিতে প্রায় এক ডজন ঘরবাড়ি ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্প। প্রকল্পটির কিছু নির্মাণ সরঞ্জামও পানির স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এনডিআরআরএমএর প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতি জানান, গোর্খা জেলার সঙ্গে পার্শ্ববর্তী ধাদিং জেলার যোগাযোগ স্থাপনকারী একটি মহাসড়কের সেতু কর্দমাক্ত পানির প্রবল স্রোতে ভেসে গেছে।বুধি গণ্ডকি নদী ত্রিশূলী নদীর একটি উপনদী। গত আগস্টে ত্রিশূলীর আরেকটি উপনদীর অববাহিকায় হিমবাহ ধসে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই দুর্যোগে ১ হাজার ৪৫৭ জন প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
গোর্খা জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, ‘আমরা নদীর ভাটির দিকের তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সতর্ক থাকতে বলেছি।’জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গোর্খা, তানাহুন, চিতওয়ান, পূর্ব নাওয়ালপরাসি ও পশ্চিম নাওয়ালপরাসি জেলার নদীতীরবর্তী বাসিন্দাদের বন্যার বিষয়ে সতর্ক করেছে।দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য বলছে, সেপ্টেম্বরের শেষ দিকে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান