×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, মৌখিক পরীক্ষা সরাসরি

২০২৬ অক্টোবর ০৮ ১৯:৪৪:১৩

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, মৌখিক পরীক্ষা সরাসরি

নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। ‘সেলস অফিসার’ পদে কর্মী নিতে ৭ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ বোনাস, কমিশন, সেলস ইনসেনটিভ, টিএ/ডিএ বিল, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো স্থানে এবং কাজের ধরন মাঠ পর্যায়ের।

আবেদনকারীর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা পাওয়ার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা এইচএসসি পাস হতে হবে। প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, খেলনা, গিজার, পানির পাম্প, পাইপ, ইলেকট্রিক পাইপ ও পিভিসি বোর্ড বিক্রয়ের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আগামী ১২ থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যও বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত লিংক থেকে জানা যাবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত