×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃ/ত্যু

২০২৬ অক্টোবর ০৮ ১৮:১০:১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন বিভাগেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা।

নতুন করে পাঁচজনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪ জন। এ ছাড়া, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এক দিনে প্রায় দুই হাজার রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতির তীব্রতা এখনো অব্যাহত রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত