ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে রমজান শুরু হচ্ছে যেদিন
ডুয়া ডেস্ক: মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় মাস রমজান। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। এ কারণে রমজান মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান মাস বাংলাদেশে শুরু হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা আগ্রহী থাকেন সৌদি আরবে রোজা কবে থেকে শুরু হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের মুসলমানদেরকে রমজানের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "সুপ্রিম কোর্ট অনুরোধ করছে কেউ যদি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখেন তবে তারা যেন নিকটস্থ আদালতে তা জানিয়ে তাদের সাক্ষ্য নিবন্ধন করেন বা নিকটবর্তী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন।"
চাঁদ দেখা একটি ধর্মীয় কার্যক্রম এবং এটি সকল মুসলমানের জন্য উপকারী এমনও জানিয়েছে আদালত।
এদিকে খালিজ টাইমস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে রমজান মাস ১ মার্চ থেকে শুরু হতে পারে। পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পেশোয়ারে চাঁদ দেখা নিয়ে বৈঠক করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ