×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সালমানের স্টুডিওতে হামলার নিন্দা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৫:০৭:৪৯

সালমানের স্টুডিওতে হামলার নিন্দা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: শনিবার দিবাগত রাতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

হামলার কারণ হিসেবে তিনি বলেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় স/ন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

সালমান মুক্তাদিরের জুলাইয়ের ভূমিকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’

রাজনৈতিক পরিবর্তনের পরও নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

সবশেষে হামলার নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত