ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় বিএনপি-পুলিশের বিরুদ্ধে আসিফের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাহারা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে জড়িত ব্যক্তি ও দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘পুলিশ এখানে এসে তারা নিশ্চিত করেছে, যারা মবতন্ত্র করবে, তারা যেন নিরাপদে মবতন্ত্র কায়েম করতে পারে। যখন ভাঙচুর শুরু হয়েছে, তখন পুলিশ এখান থেকে হেঁটে চলে গেছে। আমরা এখন এসে দেখলাম, ওখানে প্রবেশপথে পুলিশ, এখানে ভিতরে পুলিশ। বাংলা ছায়াছবিতে একটা জিনিস আছে না, যে সবসময় কোনো হত্যাযোগ্য ঘটনা ঘটার পরে পুলিশ আসে। তো এখানেও ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে পরিদর্শন করতে। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই যে দুইটা ঘটনা ঘটলো-ইসিবিতে এবং এখানে-একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এবং যারা এটার সঙ্গে জড়িত, যারা দায়িত্বে অবহেলা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।’
পুলিশের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, ‘পুলিশের যারা এখানে—আমরা সিসিটিভিতে দেখেছি এখানে তারা পাহারা দিয়েছে এই মবতন্ত্র কায়েমের জন্য-তাদেরকে ডিপার্টমেন্টাল প্রসিডিউর করতে হবে এবং ফৌজদারি প্রসিডিউর করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছেন না বলে দাবি করেন আসিফ মাহমুদ। তাঁর ভাষায়, ‘আমরা মনে করি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনার সঙ্গে বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসন, পুলিশ, সবাই ঐক্যবদ্ধ এবং সংঘটিত একটা অপরাধে জড়িত। এটা রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানের সংঘটিত অপরাধ এবং এটা একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের লুটতরাজ যেখানে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুতরাং এটা যদি আপনারা কোনো ধরনের বিচার এবং ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব, এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। ঢাকার এরকম একটা জায়গার ১০ কাঠা জায়গার দাম তো আমরা সবাই জানি। ৫০ থেকে ১০০ কোটি টাকা অন্ততপক্ষে। তো আমরা এটা বুঝে নেব খুব ক্লিয়ারলি।’
ঘটনার সঙ্গে একটি সমবায় সমিতির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, ‘এখানে এখনো দেখতে পাচ্ছেন, এই যে বিলবোর্ড আছে। পেছনেও আমরা একটা বিলবোর্ড দেখেছি। সমমান সমবায় সমিতি আমরা শুনছি যে, যেই এমপি এই সমমান সমবায় সমিতির প্রধান, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। আমরা মনে করি, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এখানে যেই ক্ষতিটা হয়েছে, এটার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এখানকার ঘটনায় এবং ইসিবির ঘটনায় উভয় জায়গায় ইভ্যালুয়েট করে প্রপারলি যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে। এই বিল্ডিংটা আবার পুনর্নির্মাণ করে এখানে আবার স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে হবে। মার্কেটের গলির মধ্যে দেখলাম, বাচ্চাদেরকে নিয়ে এসে টিকার জন্য অভিভাবকরা নিয়ে এসেছেন এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা গরমের মধ্যে বসে বসে সেখানে টিকা কার্যক্রম পরিচালনা করছেন। এই হলো একটা অলাভজনক দাতব্য সংস্থার অবস্থা। তাহলে বাংলাদেশের কী ভবিষ্যৎ অপেক্ষা করছে, এটা আমরা জানি না।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা আবারও আহ্বান জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বাস্তবায়ন করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত