ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট, যা জানালেন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ বা অপশন রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, ‘বোয়িং ও আমেরিকান উৎপাদনের জন্য বড় দিন।’
পোস্টে ট্রাম্প জানান, তুরস্ক ও বাংলাদেশ মিলিয়ে ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য বিভাগের (Department of Commerce) সহায়তার কথাও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, এসব উড়োজাহাজ বিক্রির ফলে কোটি কোটি ডলারের বিক্রি ও বড় পরিমাণ মার্কিন রপ্তানি হবে। একই সঙ্গে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানেও সহায়তা হবে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থন করলে কোম্পানি আরও শক্তিশালী হয়। পোস্টের শেষ দিকে বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে সম্পূরক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অন্যদিকে, তুরস্কের বিষয়ে মার্কিন বাণিজ্য দপ্তরের পৃথক ঘোষণায় বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইনস ৭৫টি পর্যন্ত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার জন্য ৩০ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তি করেছে। পাশাপাশি আরও ১৫০টি ৭৩৭ ম্যাক্স কেনার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি