ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জাহাজটি খারগ দ্বীপের উপকূলের কাছে অবস্থান করছিল।
দেশটির আরেকটি সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ দাবি করেছে, জাহাজটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
খারগ দ্বীপ ইরানের তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর