ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
স্পোর্টস ডেস্ক: ১৩ জুলাই ১৯তম জন্মদিন পালন করেছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর জন্মদিনটি বেশ জাঁকজমকপূর্ণভাবেই উদযাপন করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
‘এ নাইট অব চ্যাম্পিয়ন্স’ নামের ওই আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ইয়ামাল। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে মা শেইলা এবানার সঙ্গে নাচেও অংশ নেন তিনি।
মা-ছেলের সেই আনন্দঘন মুহূর্ত উপস্থিত অতিথিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও নজর কাড়ে। বিশেষ করে মায়ের সঙ্গে ইয়ামালের নাচের দৃশ্যটি হয়ে ওঠে আয়োজনের অন্যতম আকর্ষণ।
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিয়মিতই খবরের শিরোনামে থাকেন ইয়ামাল। তবে এবার ফুটবল নয়, পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের একটি সুন্দর মুহূর্তই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
জন্মদিনের আয়োজনে ইয়ামালের প্রাণবন্ত উপস্থিতি এবং মায়ের সঙ্গে নাচের দৃশ্যটি অতিথিদের জন্যও স্মরণীয় হয়ে ওঠে। ফুটবলীয় ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত